kolkata

2 years ago

Durga Puja 2023 :রাজ্য সরকারের পুজো অনুদান ফিরিয়ে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার

Santosh Mitra Square is returning the puja donation of the state government
Santosh Mitra Square is returning the puja donation of the state government

 

কলকাতা, ২৩ আগস্ট  : পুজো কমিটিগুলো নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এবারের অনুদান বাড়িয়ে দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন। পুজোর সরকারি অনুদান বাড়িয়ে করা হয়েছে ৭০ হাজার টাকা। সরকারি অনুদান ঘোষণা হওয়ার পরেই সেই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল কলকাতার একটি নামী পুজো কমিটি।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সন্তোষ মিত্র স্কোয়ার রাজ্য সরকারের এই অনুদান ঘোষণা করছে না বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য বিজেপি নেতা সজল ঘোষ। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট লেখেন, 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তিনি ইমাম ও পুরোহিত ভাতা বাড়িয়েছে। পুজো কমিটিগুলোকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। সন্তোষ মিত্র স্কোয়ার সবিনয়ে এই অনুদান ফিরিয়ে দিল।' মঙ্গলবার সন্ধ্যায় করা এই পোস্টের জেরে বুধবার বেলা ১২টা পর্যন্ত সজলবাবুর মন্তব্য ও শেয়ার হরেছে যথাক্রমে ৬৭৭ ও ২৩৬।

গত বছর দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান ছিল ৬০ হাজার টাকা। সেই সংখ্যা এ বছর বাড়িয়ে বারোয়ারি প্রতি ৭০ হাজার টাকা করল রাজ্য সরকার। আর্থিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও পুজো কমিটিগুলিকে সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপনের হোর্ডিং দেবে বলেও জানানো হয়। পর্যটন থেকে শিল্প দফতর সরকারি কাজের হোর্ডিং দেওয়া হবে বারোয়ারি পুজোকে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত বছর সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন পুজোর থিম ছিল আজাদি কা অমৃত মহোৎসব। পুরো পুজো মণ্ডপ লালকেল্লার আদলে তৈরি করা হয়। এ বছর তাদের মণ্ডপ হবে অযোধ্যার রামমন্দিরের আদলে। অর্থাৎ, বিজেপি-র শীর্ষকর্তাদের মনের পূর্ণ ইচ্ছের পথেই হাঁটছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর তা আড়ালে নয়, প্রকাশ্যেই।


You might also like!