
কলকাতা, ১৭ জুলাই : গার্ডেনরিচে ভারত ফ্রান্স যৌথ যুদ্ধ জাহাজ প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার তিনি ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় বলেন, “ভারতের সঙ্গে বিভিন্ন দেশের চুক্তি হয়েছে। ভারতে শ্রম শস্তা, যুবকেরা দক্ষ, অনুকূল পরিবেশ, বিদ্যুৎ, যাতায়াত, সব অনুকূল। আমাদের বিজ্ঞানী, ইঞ্জিনিয়র সবাই দক্ষ। মোদী উন্নত দেশ ঘুরে ঘুরে চুক্তি করছেন। এর ফল আমরা পাবো।”
