Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

swim: সাঁতার কাটতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু সল্টলেকের কিশোরীর!

Salt Lake girl died of a heart attack while swimming!
Salt Lake girl died of a heart attack while swimming!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরে ফের মৃত্যু হল কিশোরী সাঁতারুর। মঙ্গলবার সকালে বিধাননগর মিউনিসিপ্যাল অ্যাকাডেমি সুইমিং পুলের ঘটনা। জানা গিয়েছে, অন্য সাঁতারু বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার সময় জলে ডুবে যায় ওই কিশোরী। সুইমিং পুলে উপস্থিত শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে কিশোরীর পরিবার ও সুইমিং পুল অ্যাকাডেমিতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম এলিনা দত্ত। বয়স ১৫। সল্টলেক (Salt Lake ) AE ব্লকের বাসিন্দা এলিনা অন্যান্য দিনের মতো এদিন সাঁতার শিখতে যায়। সাঁতারের কাটতে কাটতে হঠাৎ ডুবে যায় সে। প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই কিশোরীর।

এর পরেই সুইমিং পুল বন্ধ রাখার নোটিস দেয় অ্যাকাডেমি কর্তৃপক্ষ। অন্য অভিভাবকরা এই ঘটনায় যথেষ্ট ভীত। বাবলু মণ্ডল নামের এক অভিভাবক বলেন, “এখানে এসে দেখছি বন্ধের নোটিস। আমার বাচ্চাও এখানে সাঁতার শিখতে আসে। এটা খুব মর্মান্তিক ঘটনা। মৃতের বাবা-মাকে সমবেদনা জানাই।”

এর আগে রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) ভিতরে অভিজাত অ্যান্ডারসন হাউসের ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে মৃত্যু হয় সত্যব্রত সেন নামের এক ব্যক্তির। তিনি কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের ডোভার টেরেসের বাসিন্দা ছিলেন। সে ক্ষেত্রেও পুলিশের প্রাথমিক অনুমান ছিল জলে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সত্যব্রতবাবুর।

You might also like!