Breaking News

 

kolkata

3 years ago

Money : খড়দায় মিলল বিপুল পরিমান টাকা, উদ্ধার প্রায় ৩২ লক্ষ টাকা

Rupees 32 lakhs recovered from Khardaha
Rupees 32 lakhs recovered from Khardaha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের শহর কলকাতায় উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা, প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা। শুক্রবার উত্তর ২৪ পরগনার খড়দহের একটি ফ্ল্যাট থেকে এই বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে। 

বৃহস্পতিবার রাত থেকেই খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারী দল, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। তার পর মেলে এই বিপুল অঙ্কের টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে অনুমান করছেন তদন্তকারীরা। 

সূত্রের খবর, খড়দহ নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমণি আবাসনের একতলার বাসিন্দা অমিতাভ দাস। তাঁর ঘরে টানা তল্লাশি চালান ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ। প্রতিবেশীদের দাবি, অমিতাভ পেশায় অধ্যাপক। তিনি, তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে। তাকে জিজ্ঞাসাবাদ করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ। 

You might also like!