Breaking News

 

kolkata

3 years ago

Rudranil Ghosh : সামাজিক মাধ্যমে ভাইরাল রুদ্রনীলের 'দিদির দূত'

Rudranil Ghosh
Rudranil Ghosh

 

কলকাতা, ১৭ জানুয়ারি : জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি। আর এই কর্মসূচিতে বেরিয়ে একাধিক স্থানেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা, বিধায়কদের। এবার ফেসবুকে এই গোটা ঘটনাকে কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। পোস্ট করার ৫ ঘন্টা পর এতে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ১৭ হাজার, ১ হাজার ৬০০ ও ২ হাজার ৮০০। সন্ধ্যা সাতটার আগেই দেখেছেন ১ লক্ষ ২৮ হাজার নেটনাগরিক।

মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। জেলায় জেলায় বিক্ষোভের মুখে 'দিদির দূত', ছাড় নেই বিধায়কদেরও। তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ শোনা গেছে। এই আবহে গোটা ঘটনাকে কটাক্ষ করে কবিতা পড়ে ভিডিও পোস্ট করলেন রুদ্রনীল। 'দিদির দূত'-এর 'দুয়ারে ভূত' বলে কটাক্ষ করেছেন তিনি। 'ভূতেদের রানি দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ', বিদ্রুপ রুদ্রনীলের।

You might also like!