kolkata

2 years ago

Rajiv Sinha: পদত্যাগের সম্ভাবনা খারিজ করলেন রাজীব সিনহা, বললেন এমন কোনও তথ্য পাইনি

Rajiv Sinha (File Picture)
Rajiv Sinha (File Picture)

 

কলকাতা, ২২ জুন: রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করার সম্ভাবনা খারিজ করে দিলেন রাজীব সিনহা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, "এমন কোনও তথ্য পাইনি।" রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেওয়ার পরেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, পদত্যাগ করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বৃহস্পতিবার অবশ্য পদত্যাগের সম্ভাবনা খারিজ করে দিলেন তিনি। সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘পদত্যাগ করছেন? কমিশনের দফতরে ঢোকার আগে একটি বাক্যের উত্তরে রাজীব বলেন, “এমন কোনও তথ্য পাইনি।” যা থেকে মনে করা হচ্ছে, তাঁর পদত্যাগ সংক্রান্ত জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার।


You might also like!