kolkata

2 years ago

Weather forecast of Bengal: উত্তর ও দক্ষিণবঙ্গে ৪ অক্টোবর অবধি বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া রয়েছে মনোরমই

Weather Update Kolkata (Symbolic Picture)
Weather Update Kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ২ অক্টোবর: উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত থামবে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। অনেক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, ৪ অক্টোবর (বুধবার) পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। সেই মতো সোমবার সকালেও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, আকাশ ছিল মেঘলা।

৪ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ঝাড়গ্রামে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুরের দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার কালিম্পং এবং জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। আপাতত দক্ষিণ ও উত্তর দুই বঙ্গের তাপমাত্রা রয়েছে মনোরম, কলকাতার আবহাওয়াও সুখকর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

You might also like!