Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Sealdah Rail Service : রেলের রক্ষনা বেক্ষনের কাজ, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

Sealdah Station (File Picture )
Sealdah Station (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাত্রী পরিবহনকে আরো  সুরক্ষিত ও উন্নত করার স্বার্থে  চলছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ,সে কারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন আগামী ২৫ ও ২৬ নভেম্বর শিয়ালদহ  মেন ও বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টা ৩৫ থেকে রবিবার সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত যে সমস্ত ট্রেন চলে, তার মধ্যে থেকেই কয়েকটি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। দিনের অন্য সময়ে ভিড়ের মাঝে যাত্রীদের যাতে তেমন অসুবিধা না হয়, সেই দিক মাথায় রেখে এই সময়ে ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় মোট ২১ জোড়া ট্রেন বাতিল শনি ও রবিবার। একনজরে দেখে নিন এই কোন কোন ট্রেন বাতিল থাকছে –


শিয়ালদহ-ডানকুনি শাখায় ৩২২৪৯, ৩২২১১, ৩২২১৩, ৩২২১৭, ৩২২১৯ আপ ও ৩২২৫২, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩৩৮১৩ আপ ও ৩৩৮১৪ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-হাবড়া শাখায় ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫২, ৪৪৬৫৪ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ৩৩৫১১ আপ ও ৩৩৫১২ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-দত্তপুকুর শাখায় ৩৩৬১৩ আপ ও ৩৩৬১২, ৩৩৬১৬ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ৩১৩১১, ৩১৩১৩ আপ ও ৩১৩১৪, ৩১৩১৬ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫১৩ আপ ও ৩১৪১৪ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯১১ আপ ও ৩১৯১৪ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮১৫ আপ ও ৩১৮১৬ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-বারাকপুর শাখায় ৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-নৈহাটি শাখায় ৩১৪৭১ আপ ও ৩১৪১৮, ৩১৪২২ ডাউন ট্রেন বাতিল।

শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬১১, ৩১৬১৫ আপ ও ৩১৬১২, ৩১৬১৪ ডাউন ট্রেন বাতিল।

এছাড়া বজবজ-নৈহাটি লোকালের আপ ট্রেনটি নৈহাটির বদলে শিয়ালদহ পর্যন্ত যাবে। অন্যদিকে, ডাউন ট্রেনটি বজবজের পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত চলবে। 

উল্লেখ্য, শিয়ালদহ থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। রবিবার ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬টা ৫০ এর বদলে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে ৬টা ৫০এর বদলে ছাড়বে সকাল ৮টা ২০ তে। ট্রেন বাতিল, সময়সূচি বদলের জন্য যাত্রীরা বেশ খানিকটা সমস্যার মুখে পড়বেন, তা বুঝে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।


You might also like!