kolkata

3 years ago

Rail services : ফুটব্রিজ তৈরির জন্য রবিবার রেল পরিষেবা ব্যাহত হবে

Rail services will be disrupted on Sunday
Rail services will be disrupted on Sunday

 

কলকাতা, ১৫ ডিসেম্বর  : ভাগলপুর-জামালপুর বিভাগের একবারনগর এবং সাহিবগঞ্জ স্টেশনের মাঝে মাহেসি হল্ট স্টেশনে ফুটব্রিজ তৈরির জন্য ১৮ ডিসেম্বর রবিবার আপ ও ডাউন দুই লাইনেই রেল পরিষেবা ব্যাহত হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাড়িরপুর এবং জামালপুর স্টেশনেও পরিষেবা ব্যহত হবে বলেই জানিয়েছে পূর্ব রেল। বাতিল হওয়া ট্রেনগুলো। ১৩৪১৯ / ১৩৪২০ ভাগলপুর- মুজাফ্ফরপুর-ভাগলপুর এক্সপ্রেস ১৮ডিসেম্বর বাতিল করা হয়েছে।

০৩৪০৬/০৩৪০৫ জামালপুর-ভাগলপুর-জামালপুর স্পেশাল, ০৫৪০৭ রামপুরহাট-গয়া স্পেশাল, ০৫৪০৮ জামালপুর- রামপুরহাট স্পেশাল, ০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর-কিউল- জামালপুর মেমু ১৮ তারিখে বাতিল করা হয়েছে। ০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর-কিউল-জামালপুর মেমু ১৮ তারিখে বাতিল করা হয়েছে।

০৫৪০৪ গয়া-জামালপুর স্পেশ্যাল এবং ০৫৪০ রামপুরহাট - সাহিবগঞ্জ স্পেশ্যাল ১৯ তারিখ বাতিল করা হয়েছে।যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে ০৩৪৩০/০৩৪৩২ সাহিবগঞ্জ- জামালপুর-সাহিবগঞ্জ মেমু ১৮ তারিখে সাবায়ুর থেকে যাত্রা করবে। ১৩৪০৯/১৩৪১০ মালদা টাউন-কিউল এক্সপ্রেস ১৮ তারিখে ভাগলপুর থেকে যাত্রা করবে। যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেল থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।


You might also like!