Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Sovan Chatterjee Meets Partha Chatterjee:জেলবন্দি পার্থ, লকআপে গিয়ে দেখা করলেন শোভন

Sovan Chatterjee Meets Partha Chatterjee
Sovan Chatterjee Meets Partha Chatterjee

 

কলকাতা  : নিয়োগ দুর্নীতি মামলায় একবছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। যত সময় এগিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের। ইদানীং কালে আর সেভাবে তাঁর নামও মুখে আনতে দেখা যায় না জোড়াফুল শিবিরের নেতা-নেত্রীদের।

সেই আবহেই এবার লকআপে পার্থের সঙ্গে দেখা করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা চালাচ্ছেন যিনি নিজেও।

 আলিপুর আদালতে নিজের কাজে এসেছিলেন শোভন। সেখানে তিনি জানতে পারেন, পার্থবাবু সেখানেই আছেন। এর পরই লকআপে পার্থবাবুর সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। খোঁজ নেন শরীর-স্বাস্থ্যের। এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে শোভন বলেন, "দূর থেকে দেখা হয়েছে। স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছি।" দূর থেকেই কথা হয় বলে জানিয়েছেন শোভন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিনের সঙ্গী, একসঙ্গে কাজ করেছেন পাশাপাশি। তাই দেখা করলেন, শরীরের খোঁজ নিলেন বলে জানান শোভন। এরপর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন শোভন। তবে পার্থবাবুর সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে কোনও জলঘোলা করতে নারাজ তিনি। নেহাত সৌজন্য সাক্ষাৎ বলেই এই সাক্ষাৎপর্বকে ব্যাখ্যা করেছেন তিনি।

পার্থবাবু বা তাঁর আইনজীবীও এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেনি। তবে বাংলার রাজনীতিতে একসময়কার দাপুটে দুই রাজনীতিক, ঘটনাচক্রে আজ যাঁরা পিছনের সারিতে, তাঁদের এই সাক্ষাৎ নিয়ে কৌতূহল দেখান ঘটনাস্থলে উপস্থিত লোকজন।


You might also like!