Breaking News

 

kolkata

3 years ago

Republic Day celebrations : কলকাতায় ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি শুরু

Preparations for the 74th Republic Day celebrations
Preparations for the 74th Republic Day celebrations

 

কলকাতা, ১৭ জানুয়ারি : দেশজুড়ে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতাতেও জোরকদমে শুরু প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি।

মঙ্গলবার যান চলাচল বন্ধ করে চলে কুচকাওয়াজ। মহড়া চলাকালীন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।পুলিশের তরফে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষ্যে ১৮, ২০, ২১ ও ২৪ জানুয়ারি রেড রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া এই ক’দিন সময় বিশেষে হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, দক্ষিণ প্রান্তের রাস্তা বন্ধ থাকবে।একইসঙ্গে ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, কিংসওয়ে ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তাও বন্ধ রাখা হবে। বেশ কয়েকটি রাস্তায় গাড়িও ঘুরিয়ে দেওয়া হবে। এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে চলছে আর্মড কমব্যাট ভেহিকেলের রিহার্সাল। কলকাতা-সহ বিভিন্ন শহরে সতর্কতা নেওয়া হচ্ছে।

You might also like!