kolkata

2 years ago

Dharmatala July 21: ২১ জুলাই উত্তরবঙ্গ থেকে ধর্মতলায় রেকর্ড জমায়েতের প্রস্তুতি

Preparations for a record rally from North Bengal to Dharmatala on July 21
Preparations for a record rally from North Bengal to Dharmatala on July 21

 

কলকাতা, ১৯ জুলাই: পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি অনেকটাই সরে গিয়েছিল। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটিও আসন পায়নি তৃণমূল। ২০২১ সালের বিধানসভা ভোটেও সেই ধারা অনেকটাই অব্যাহত ছিল। কিন্তু সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে কোচবিহার থেকে মালদা পর্যন্ত হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে শাসক তৃণমূল।

এই অবস্থায় আগামী লোকসভা ভোটে রাজ্যের শাসক শিবিরের ‘পাখির চোখ’ তাই উত্তরবঙ্গ। আরও নির্দিষ্ট করে বললে কোচবিহার থেকে মালদহ পর্যন্ত আটটি আসন। তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বলছেন, উত্তরবঙ্গের ওই আটটি আসন বিজেপির থেকে কেড়ে নেওয়া গেলে এক ধাক্কায় গেরুয়া শিবিরকে অনেকটাই ‘হীনবল’ করে দেওয়া যাবে।

সেই জমি থেকেই আগামী শুক্রবার, ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড জমায়েত করার পরিকল্পনা নিয়েছে শাসকদল। সংখ্যালঘু, রাজবংশী, চা-বাগানের আদিবাসী মহল্লা— এলাকা ধরে ধরে জমায়েতের পরিকল্পনা করেছে তৃণমূল।

দলের প্রথম সারির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই ধর্মতলা অভিমুখে যাত্রা শুরু হবে উত্তরবঙ্গ থেকে। ধাপে ধাপে বুধ এবং বৃহস্পতিবারও ধর্মতলা অভিমুখে রওনা দেবেন কর্মী-সমর্থকেরা। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর কর্মী-সমর্থকদের মনে বাড়তি উৎসাহ রয়েছে। এ বারের ২১ জুলাই উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েত হতে চলেছে।’’ তাঁর দাবি, দুই দিনাজপুর থেকে গড়ে প্রতিটি ব্লক থেকে পাঁচ হাজার লোক কলকাতার সমাবেশে হাজির হবেন।


You might also like!