Breaking News

 

kolkata

3 years ago

The Calcutta High Court : বিচারপতির নামে পোস্টার, হাইকোর্টে দায়ের হল মামলা

the Calcutta High Court
the Calcutta High Court

 

কলকাতা, ১৬ জানুয়ারি  : বিচারপতি রাজাশেখর মান্থার পাড়ায় পোস্টার মারার জন্য যুক্তদের হদিশ জানতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।

এ ব্যাপারে একটি আলাদা মামলা করে দোষীকে খুঁজে বের করার দাবি উঠেছিল সম্প্রতি। পোস্টার কারা ফেলেছেন, কোথায় সেই পোস্টার ছাপানো হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানতেই মামলা করার দাবি করেছিলেন আইনজীবীদের একাংশ। অবশেষে সোমবার দায়ের হল সেই মামলা। যার শুনানি চলতি সপ্তাহেই হতে পারে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

গত সোমবার থেকে ঘটনার সূত্রপাত। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। এর পরেই হাই কোর্ট চত্বরে প্রকাশ্যে আসে বিচারপতির নামে ফেলা কিছু পোস্টার। তাতে লাল রঙের কাগজে বিচারপতির মুখের ছবি দিয়ে পাশে লেখা ছিল ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’ এমনকি বড়বড় অক্ষরে বিচারপতির মুখের উপর লেখা ছিল ‘লজ্জা’।

পরে ওই একই পোস্টার দেখা যায় বিচারপতি মান্থার পাড়া দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকাতেও। বিচারপতি মান্থার পাড়া ছয়লাপ হয়ে গিয়েছিল সেই পোস্টারে। এ ব্যাপারে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী শামিম আহমেদ। সোমবার তাঁর আবেদনের ভিত্তিতেই মামলা দায়ের হল হাই কোর্টে।


You might also like!