Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Metro service :মেট্রোয় বিভ্রাট; সুযোগ বুঝে ভাড়া বাড়াল ট্যাক্সি, বাসেও ব্যাপক ভিড়ে নাজেহাল অবস্থা

Metro service
Metro service

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : মেট্রো-বিভ্রাটে বিপত্তি। ভোগান্তিও চরমে পৌঁছল সাধারণ মানুষের। নির্দিষ্ট সময়ে অফিস পৌঁছতে গিয়ে খালি হল পকেট। শনিবার সকাল ৭টা ৫০-এর মেট্রো টালিগঞ্জ থেকে ছেড়ে কালীঘাটে পৌঁছনোর পর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহের সমস্যায় দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। কলেজের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা চলছে। সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। কেউ আবার অফিস যেতে নাকাল হন। কখনও বেশি ভাড়া, কখনও আবার ক্যান্সেলেশনের সমস্যা, অ্যাপ ক্যাব পেতে কালঘাম ছোটে যাত্রীদের।

সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেয় হলুদ ট্যাক্সি। বাসে বাদুড়ঝোলা ভিড়, ট্রামেও মাছি গলবার জায়গা নেই। অটো স্ট্যান্ডেও লম্বা লাইন। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। টালিগঞ্জ থেকে রাসবিহারীর ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। দিনটা শনিবার হলেও, মেট্রো-বিভ্রাটে সমস্যায় পড়েছেন কয়েক হাজার যাত্রী।

You might also like!