Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

kolkata

3 years ago

Nandini Chakraborty: রাজ্যপালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল নবান্ন

Nandini Chakraborty
Nandini Chakraborty

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : টানাপোড়েন শেষ। অবশেষে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধান সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। তাঁকে বুধবার নবান্ন ‘রিলিজ’ করেছে বলে সূত্রের খবর। আরও খবর, নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দপ্তরের সচিব পদে আনা হয়েছে। আগেই তাঁকে ছাড়তে চেয়ে রাজভবনের তরফে নবান্নকে জানানো হয়েছিল। কিন্তু নবান্ন এই অফিসারকে সরাতে চায়নি। পরে অবশ্য রাজ্যপালের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত বদল করা হয় বলে সূত্রের খবর।


আসলে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে ইতিমধ্যে বেশ চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে। রাজভবন তাঁকে রিলিজ করার কথা নবান্নকে জানালেও নবান্নের নির্দেশ ছিল, রাজভবনে কাজ করুন নন্দিনী। মঙ্গলবারও নন্দিনী চক্রবর্তী অফিসের কাজ করেছেন। আর তা নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, তা নিয়েও গুঞ্জন তৈরি হয় ওয়াকিবহাল মহলে।


You might also like!