
কলকাতা, ২২ জানুয়ারি : ধর্মতলায় শনিবার আইএসএফ-এর সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। রবিবার তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, আদালত ১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত সকলকে পুলিশ হেফাজতে পাঠায়। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ জামিন অযোগ্য ১৪টি ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।
শনিবার ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ ১৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে এক জন নাবালক। ২৪ তারিখ জুভেনাইল কোর্টে উপস্থিত করা হবে তাকে। বাকি ১৮ জনকে রবিবার পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত।
