kolkata

2 years ago

Naushad Siddiqui failed meet Chief Minister:নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যর্থ নওশাদ সিদ্দিকি

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ১৪ জুন : পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বে দু’দিন ধরে টানা অশান্ত ভাঙড়। আইএসএফ কর্মীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে সোজা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে গেলেন আইএফ বিধায়ক। আজ দুপুর তিনটে নাগাদ নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকি। যদিও তাঁকে বাইরে অপেক্ষা করতে বলা হয়।

নওশাদ একাই ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। নবান্ন থেকে বেরিয়ে নওশাদ জানান, ভাঙড়ে পঞ্চায়েত ভোট পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। আগে থেকে মুখ্যমন্ত্রীর অফিসে তাঁর আগমনের কথা ইমেল মারফত জানিয়েওছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন।

নওশাদ জানান, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবিকা। জনপ্রতিনিধি হিসাবে ভাঙড়ের সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাই নবান্নে দেখা করতে গিয়েছিলেন তিনি।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই ভাঙড়ে অশান্তির সূত্রপাত। প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই এলাকায়। আইএসএফ এবং শাসকদল তৃণমূলের নেতা, কর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গেও বচসা হয় শাসক এবং বিরোধী দলের কর্মীদের। পর পর তিন দিন ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত।


You might also like!