kolkata

3 years ago

Nail Care : সুন্দর লম্বা নখ চান? তবে মেনে চলুন আই সহজ টোটকা

Nail Care
Nail Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনে বন্ধুর বিয়ে কিন্তু কিছুতেই হাতের নখ বাড়াতে পারছেন না? নখ বাড়লেও তা ভেঙ্গে যাচ্ছে । হাতে গোনা কদিনের মধ্যে নখ গুলিকে সুন্দর করে বাড়িয়ে নিতে চান, তবে মেনে চলুন এই টিপস গুলি।  

*লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতিদিন এক টুকরো লেবুতে নারকেল তেল নিয়ে নখে ঘষতে পারেন। সুফল পাবেন। 

*রাতে সবমকাজ শেষ হয়ে যাবার পর ভাল হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। এতে হাত ও নখ শুষ্ক হবে না নখ ও ভাঙ্গবে না। 

*রক্ত সঞ্চালনের সমস্যার কারণেও আমাদের নখ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে অলিভ অয়েল কাজ করে ম্যাজিকের মতো। একটি পাত্রে কিছুটা অলিভ অয়েল গরম করে নিন, এবং ৫ মিনিট নখে মাসাজ করুন। সুফল পাবেন। 

You might also like!