kolkata

3 years ago

TMC MLA Jibankrishna Saha : ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

Jibankrishna Saha ,
Jibankrishna Saha ,

 

কলকাতা, ১৭ এপ্রিল : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল আদালত। আদালত তাঁকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ জারি করল আদালত। এমনই নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আগামী ২১ এপ্রিল ফের মামলার শুনানি।

বিধায়কের স্ত্রীকে এক দিন দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে। আদালতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। জীবনের আইনজীবী পাল্টা সওয়ালে সিবিআইয়ের বিরুদ্ধে ‘ফাঁসানো’র অভিযোগ তোলেন এবং বিধায়কের জামিনের আর্জি জানান।

সিবিআই জীবনকে পাঁচ দিন নিজেদের হেফাজতে রাখতে চেয়ে জানায়, নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন বিধায়ক। সিবিআইয়ের আরও অভিযোগ, উত্তরপত্র (ওএমআর শিট) কারচুপির মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত এবং অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন জীবন। তাঁকে হেফাজতে নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে সিবিআইয়ের কৌঁসুলি জানান, জীবন যোগ্য প্রার্থীদের প্রতারিত করেছেন। তাঁর বাড়ি থেকে বহু নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে। তাই তাঁকে সিবিআই হেফাজতে নেওয়া প্রয়োজন।

You might also like!