Breaking News

 

kolkata

3 years ago

Bratya Basu : মিড ডে মিলের পদ পরিবর্তন আসলে শিক্ষার্থীদের আনন্দের জন্য, দাবি শিক্ষা মন্ত্রীর

Bratya Basu
Bratya Basu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিড ডে মিল কর্মসূচীতে বড় পরিবর্তন আসতে চলেছে, দিন দুয়েক আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় এবার থেকে মিড ডে মিলে মিলবে মাংস ও ফল, তাতেই সরব হয়েছেন বিরোধীরা। অনেকেই বলেছেন এই উদ্যোগ আসলে  ‘পঞ্চায়েত ভোটমুখী’ রাজনৈতিক অভিসন্ধি।  

 বিরোধীদের অভিযোগকে কটাক্ষ করে ব্রাত্যর মন্তব্য, ‘‘পড়ুয়াদের আনন্দকে যাঁরা রাজনৈতিক স্টান্ট বলার মতো রুচিহীন মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না।’’  বিরোধীদের অভিযোগকে কটাক্ষ করে ব্রাত্যর মন্তব্য, ‘‘পড়ুয়াদের আনন্দকে যাঁরা রাজনৈতিক স্টান্ট বলার মতো রুচিহীন মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না।’’  

শিক্ষক নিয়োগ নিয়েও ব্রাত্য বাবু  বলেন, ‘‘আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। মহামান্য আদালত যা নির্দেশ দেবেন, সে ভাবেই হবে।’’ শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘‘ত্রিপুরায় যে ভাবে ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরি গিয়েছে, তা অকল্পনীয়। আমরা যখন তাঁদের নিয়ে আন্দোলন করেছিলাম তখন বলা হয়েছিল যে শিক্ষকদের নিজেদের রাস্তা খুঁজে নিতে হবে।’’

You might also like!