Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Metro services: নর্থ-সাউথ করিডরে সোমবার কমবে মেট্রো পরিষেবা, চালু ও বন্ধের সময়সূচি অপরিবর্তিত

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

কলকাতা, ২৩ নভেম্বর: আগামী সোমবার গুরু নানকের জন্মদিন। সেজন্য সরকারি ছুটি। স্বভাবতই ওই দিন সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকবে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তাঘাটে নিত্যযাত্রীদের ভিড়ও তুলনায় কম থাকবে। সেই সূত্রে, ২৭ নভেম্বর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সারা দিনে ৫৪টি মেট্রো পরিষেবা কম মিলবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, অন্যান্য কাজের দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে ২৮৮টি মেট্রো পরিষেবা চলে। সোমবার কমে মেট্রো পরিষেবার সংখ্যা হবে ২৩৪টি।

এর মধ্যে ১৬০টি পরিষেবা (আপ ও ডাউনে ৮০টি করে) চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা রুটে। বাকি মেট্রো পরিষেবা চালু থাকবে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে। তবে পরিষেবার সংখ্যা কমলেও সোমবার মেট্রো চালু ও বন্ধের সময়সূচি অপরিবর্তিত থাকবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট এবং সকাল ৭টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত সাড়ে ৯টা এবং রাত ৯টা ২৮ মিনিটে।


You might also like!