
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে। শাসকদলের এই বড় মাপের বৈঠক শুরু হয়েছে জোর চর্চা। গোটা রাজ্য থেকে জোড়াফুলের কম-বেশি সাড়ে ৩ হাজার প্রতিনিধি থাকবেন এদিনের বৈঠকে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বছর শুরুতে দলের নেতা-কর্মীদের কী বার্তা দিতে চলেছেন মননীয়া মখ্যমন্ত্রী সে দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।
আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতাদের প্রত্যেকে থাকবেন নজরুল মঞ্চের বৈঠকে। দলের সব সাংসদ-বিধায়কদের পাশাপাশি ব্লকস্তরের নেতাদের ও ডাকা হয়েছে বৈঠকে। মাস কয়েক পরেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলকে ঐক্যবদ্ধ করে ফেলতে মরিইয়া প্রচেষ্টা চালাচ্ছে শাসক শিবির।
গত কয়েক মাসে একের পর এক দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর। সেদিক থেকে দেলখলে আজকের এই বৈঠক অবশ্যই তাৎপর্য পূর্ণ।
