kolkata

3 years ago

Suvendu Adhikari : হাজরায় সভার আগে আচমকা নিজাম প্যালেসে শুভেন্দু, তুঙ্গে জল্পনা

Shuvendu Adhikari
Shuvendu Adhikari

 

কলকাতা, ১২ ডিসেম্বর  : হাজরায় সভার আগে আচমকা নিজাম প্যালেসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন তিনি। কিন্তু কেন? তুঙ্গে জল্পনা।

কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল ‘ডিসেম্বর তত্ত্ব’। বারবার বলেছিলেন, “বড় ডাকাত ধরা পড়বে।” পরবর্তীতে ১২, ১৪ ও ২১ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলেন তিনি। আজ অর্থাৎ ১২ ডিসেম্বর তার মধ্যে প্রথম তারিখ। তার মধ্যেই সোমবার হটুগঞ্জের অশান্তির প্রতিবাদে হাজরায় সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার সেই সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তবে সেই সভার আগেই আচমকা সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা। ঢুকে পড়েন ভিতরে। তবে কী কারণে নিজাম প্যালেসে শুভেন্দু, তা সম্পূর্ণ ধোঁয়াশা। বিষয়টি রাজনৈতিকভাবে যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য।

You might also like!