Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Durga Puja - ICC WC : পুজোর মাঝেই ইডেনে ম্যাচ!পাকিস্তান টিমের নিরাপত্তা নিয়ে আশ্বস্থ্য করলেন সিপি

Match in Eden in the midst of Puja (Symbolic Picture)
Match in Eden in the midst of Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন ক্রিকেট বিশবকাপে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স এ। একদিকে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট, অন্যদিকে পুজো। একসঙ্গে দুই মেগা ইভেন্ট কি করা যাবে? তবে সে ব্যপারে শহরবাসীকে আশ্বাস দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

পুজোর সঙ্গে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘আমরা নিশ্চিতভাবে ওয়ার্ল্ডকাপের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করছি। ম্যাচগুলোকে ঘিরে যথাযথ পুলিশি ব্যবস্থা করা হবে। কলকাতা পুলিশ বাহিনী খুবই পেশাদার। আমরা আইনশৃঙ্খলা, ম্যাচ ম্যানেজমেন্ট, নিরাপত্তা সহ  সমস্ত বিষয়গুলোর ওপরেই নজর রাখছি। এগুলো আমরা আগেও অনেক বছর ধরে সাফল্যের সঙ্গে সামলে আসছি। তাই এবারও আমরা একই রকমভাবে সবকিছুর আয়োজন করব। কোনরকম সমস্যা হবে না।‘  

তবে উৎসবের মরশুমে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ব্যবস্থা হলেও আইএসএল ও এএফসি কাপের ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আই এস এল এর প্রথম ডার্বি হওয়ার কথা ২৮ অক্টোবর। তবে উৎসবের মরশুম হওয়ার দরুন মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই সময় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

শোনা যাচ্ছে আইএসএলের প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট। তাই ডার্বি হতে পারে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। পাশাপাশি ২৩ অক্টোবর এএফসি কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। ওই ম্যাচেও পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। এছাড়াও ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন আই এস এল মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়া। ওই ম্যাচেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছিল ক্রীড়ামন্ত্রী। 

যদিও এই ব্যাপারে নগরপাল সরাসরি কোনও উত্তর দেননি। বলেছেন বিষয়টি তিনি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরেই বলতে পারবেন। 

You might also like!