Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Jessore Road Fire: যশোর রোডে গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতি

22 vehicles burnt to ashes at a factory on Jessore Road
22 vehicles burnt to ashes at a factory on Jessore Road

 

কলকাতা, ২৪ আগস্ট : কলকাতা বিমানবন্দরের কাছে যশোড় রোডের উপর একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৩০টি গাড়ি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সোমবার ভোররাতে যশোর রোডের বাঁকড়া এলাকায় আগুন লাগে।

সোমবার ভোররাতে গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টারে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শোরুমের অন্য অংশে। প্রথমে মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় প্রায় ৩০টি গাড়ি। দমকল জানিয়েছে, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আন্তর্জাতিক গাড়ির শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়েই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সুভাশিস নাগ বলেন, “আমরা ভোর পৌনে পাঁচটা নাগাদ আগুন লাগার খবর পাই। মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শো-রুমের ভেতরে ২১টি এবং বাইরে দুটি গাড়ি ছিল।” গাড়ির মালিক সমর কৌর বলেন, “ভোর ৪টে নাগাদ এক বন্ধুর কাছ থেকে ফোন পেলাম যে আগুন লেগেছে। আমার গাড়িটি ঠিক ঘটনাস্থলের পাশেই রাখা ছিল, তাই সেটি সরিয়ে নেওয়ার জন্য আমি দ্রুত সেখানে ছুটে যাই। কিন্তু সেখানে পৌঁছে দেখি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আমি ওই স্থানের ১০ ফুটের মধ্যেও যেতে পারিনি। গাড়িটি বাঁচানোর উদ্দেশ্যেই আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গাড়িটির ঠিক সামনের এলাকা গ্রাস করে ফেলেছিল।”

You might also like!