Breaking News

 

kolkata

2 years ago

Mamata Banerjee : কালীঘাট মন্দিরে মমতা!শুরু হল সংহতি যাত্রা

Mamata Banerjee (Collected)
Mamata Banerjee (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক থেকে বাংলার মুখ্যমন্ত্রী সংহতি মিছিলের কথা জানিয়েছিলেন। সোমবার বেলা তিনটে নাগাদ কালীঘাটে পুজো দিয়ে সংহতি যাত্রা শুরু করলেন তিনি। সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংহতি মিছিলের আয়োজনের কথা ঘোষণা করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধনের নামে বিজেপি ‘গিমিক’ দেখাচ্ছে বলে দাবি করে পালটা কলকাতায় এই মিছিলের আয়োজন করেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সংহতি মিছিলের শুরুতেই কালীঘাট মন্দিরে যান তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা থেকে সংহতি যাত্রা শুরু হয়। 

প্রসঙ্গত, যখন উত্তর প্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিনই কলকাতায় এই সম্প্রীতি মিছিলের ডাক দেন মমতা। বিজেপি বিরোধী অন্যান্য রাজ্যে এদিন আলাদা করে কোনও কর্মসূচি না নেওয়া হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এই মিছিলের আয়জন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।

তবে শুধুমাত্র মিছিল নয়, মিছিলের মাঝেই একাধিক ধর্মীয় স্থানে শ্রদ্ধা জানিয়ে এটিকে অন্যমাত্রা দেওয়ার চেষ্টায় তৃণমূল সুপ্রিমো। কালীঘাট মন্দিরে পুজো দান, বালিগঞ্জের গুরুদয়ারা পরিদর্শন, পার্ক সার্কাসে গির্জায় প্রার্থনা এবং মসজিদে চাদর চড়ানোর মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরার প্রচেষ্টায় মমতা। এই মিছিল যাতে কোনওভাবে রাজনৈতিক আবর্ত না পায় সে ব্যাপারে নির্দেশ ছিল তাঁর। মিছিলের শেষে যেখানে মঞ্চ বাঁধা হয়, সেখানে কোনও রাজনৈতিক প্রতিনিধি না থাকার ব্যাপারেও নির্দেশিকা রয়েছে। 

মমতার মিছিলে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, মুসলমান-সহ সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল ধর্মের প্রতিনিধিদের এক জায়গায় এনে বিশেষ বার্তা দিতেই এদিনের মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঘনিষ্ঠদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তাঁর দল হিসেবে মন্দির প্রতিষ্ঠার বিরোধিতা করা হচ্ছে না, তবে এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি যেভাবে রাজনৈতিক রং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই কারণেই এই মিছিলে আয়জন করা হয়েছে।

You might also like!