kolkata

3 years ago

Arijit Singh Build a Hospital at Jangipur : অরিজিতের হাসপাতাল তৈরির উদ্যোগে সহায়তা করতে প্রশাসনকে নির্দেশ মমতার

Mamata Banerjee (Left)  directs the administration to support Arijit Singh (Right)
Mamata Banerjee (Left) directs the administration to support Arijit Singh (Right)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গায়ক অরিজিৎ সিং নিজের খরচে জঙ্গিপুরে সাধারনের জন্য হাসপাতাল তৈরীর ইচ্ছা প্রকাশ করেছিলন, তবে এবার এই শুভ উদ্যোগে আর তিনি একা নন তার পাশে থাকার কথা জানালেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উল্লেখ্য,  বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যেই অরিজিতের হাসপাতাল তৈরির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।’’ এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অরিজিৎ নিজে জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু হাসপাতাল তৈরি করতে চায় জঙ্গিপুরে। আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।’’ 

উল্লেখ্য এদিন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও নির্দেশ দিয়েছেন তিনি। মাননীয়া গায়কের হাসপাতাল তৈরীর প্রসঙ্গ তুলে বলেন- ‘‘অরিজিৎ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে তো সবচেয়ে খুশি হবেন খলিলুর। তাই বলব অরিজিৎকে সাহায্য করতে।’’ 

 অরিজিতের জঙ্গিপুরে হাসপাত তৈরী প্রসঙ্গে তিনি আরো বলেন- ‘‘জঙ্গিপুরে রাজ্য সরকার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করেছে। তা-ও অরিজিৎ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।’’


You might also like!