
কলকাতা, ১৪ জানুয়ারি : পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর।
তৃণমূল সূত্রের খবর, চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। সেখানে সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে তিনি মেঘালয়ে রওনা দেবেন বলে সূত্রের খবর। পড়শি রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার শহর তুরা-তে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার ১৯ তারিখে আলিপুরদুয়ারে ফেরার কথা তাঁর। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী।
