Breaking News

 

kolkata

3 years ago

Mamata Banerjee : গঙ্গাসাগরে হেলিপ্যাডের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দক্ষিণ ২৪ পরগণা, ৪ জানুয়ারি  : গঙ্গাসাগরে হেলিপ্যাডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি কপ্টারে চড়ে গঙ্গাসাগর রওনা দেন। বেলা আড়াইটে নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন। সেখানে নতুন হেলিপ্যাডের উদ্বোধন করেন তিনি। মূলত, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর মুখ্যমন্ত্রীর। এছাড়া সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। ডুমুরজলার আদলে তৈরি করা হয়েছে ওই হেলিপ্যাড। সেটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বিকেলে কপিল মুনির আশ্রমে যাওয়ার কথা তাঁর। সেখানে মন্দির চত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন তিনি। এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি, কালীমন্দির, তারকেশ্বর, জহুরা কালী এবং তারাপীঠ এই ৫টি মন্দিরের আদলে তৈরি একাধিক মন্দিরের উদ্বোধনও করার কথা তাঁর।


You might also like!