kolkata

3 years ago

Mamata Banerjee : পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা, বড়দিনের প্রার্থনায় যোগ দিল ছোট্ট আজানিয়াও

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রতি বছরের ন্যায় এবছর ও বড় দিনের পূর্ব দিনের বিশেষ প্রর্থনায় যোগ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী।শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও। হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও।

অন্যান্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা যায়। এ বার তিনি উপস্থিত হন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা— ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। গতবারও তিনি সেখানে যান। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। জিশুর মূর্তিতে ফুল দেন মমতা এবং অভিষেক দু’জনেই। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন তাঁরা। তার পর ১১টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে মমতা এবং অভিষেকের ছবি পোস্ট করা হয়। তাতে বলা হয়, ‘‘আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যরাতের প্রার্থনায় যোগ দেন। আমাদের সুন্দর রাজ্য এবং দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তাঁরা।’’ 


You might also like!