kolkata

2 years ago

Suvendu Adhikari - Kakali Ghosdastidar: শুভেন্দুকে আইনি নোটিস কাকলির

Suvendu Adhikari - Kakali Ghosdastidar-Jaytipriyo Mllick
Suvendu Adhikari - Kakali Ghosdastidar-Jaytipriyo Mllick

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক দুর্নীতির অভিযোগে বে শ অনেকটাই কোনঠাশা বাংলার শাসক দল, দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে শাসক দলের বেশ কিছু হেভিওয়েট নেতা মন্ত্রীর ও। এমত পরিস্থিতিতে কদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষদস্তিদার জড়িত’। শুভেন্দুর সেই মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিস পাঠালেন বারাসতের সাংসদ কাকলি। 

বিরোধী দলনেতাকে আইনি নোটিস পাঠিয়ে কাকলি বলেছেন, “আমি এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা কোনও অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সঙ্গে আপস করি না।" তিনি বলেন, “আমাদের নামে যেভাবে সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তার জন্যই শুভেন্দু অধিকারীকে মানহানির আইনি নোটিস পাঠালাম।"

কাকলির এই দাবি নিয়ে পাল্টা প্রশ্নও উঠেছে। নারদ স্টিং অপারেশন কাণ্ডে কাকলি ঘোষ দস্তিদারকে টাকা নিতে দেখা গিয়েছিল। ওই কাণ্ডে অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। তবে সাংসদদের বিরুদ্ধে নারদ কাণ্ডে তদন্ত এগোনোর জন্য কেন্দ্রীয় এজেন্সি এখনও সংসদের অনুমতি পায়নি। তাই নারদ কাণ্ডে শোভন চট্টোপাধ্যায় বা ফিরহাদ হাকিমদের একদিন জেল হেফাজতে থাকতে হলেও ওই কাণ্ডে অভিযুক্ত সাংসদদের কোনও অস্বস্তিতে পড়তে হয়নি। 

জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পাশাপাশি যেভাবে কাকলির নাম টেনে আনা হয়েছে, তার নেপথ্যে বিজেপির বৃহত্তর রাজনৈতিক কৌশল থাকতে পারে। লোকসভা ভোট আসন্ন। তার আগে জ্যোতিপ্রিয় গ্রেফতারের ঘটনার সূত্রে বারসত লোকসভা কেন্দ্রটিতে একটা ঢেউ তুলতে চাইছে বিজেপি। বারাসত লোকসভার মধ্যেই পড়ে হাবড়া ও মধ্যমগ্রাম বিধানসভা। হাবড়ার বিধায়ক হলেন জ্যোতিপ্রিয়। আর মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে ইতিমধ্যে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় এজেন্সি। তা ছাড়া বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে স্থানীয় বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলর ও চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানকে নোটিস পাঠানো হয়েছে। আগামী দিনে এ ব্যাপারে অগ্রগতির সম্ভাবনা রয়ে গিয়েছে। 

কাকলির আইনি নোটিসের ব্যাপারে শুভেন্দু এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হচ্ছে, বিরোধী দলনেতা এর যথাযথ উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

You might also like!