kolkata

3 years ago

Kunal Ghosh: শিয়ালদহ-এ দুর্ঘটনার কবলে কুণাল ঘোষের গাড়ি!

Kunal Ghosh's car in an accident in Sealdah!
Kunal Ghosh's car in an accident in Sealdah!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সাত সকালে দুর্ঘটনার সম্মুখীন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বেপরোয়া বাসের ধাক্কায় বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতার গাড়ি। শুক্রবার হলদিয়ায় কর্মসূচি রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। সেই কারণে ১০ টা নাগাদ হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। শিয়ালদহ স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয় কুণাল ঘোষের গাড়িতে। সেই সময় গাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন কুণালবাবু। ইতিমধ্যেই গাড়ি নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

দুর্ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সব সময় যেরকম রেষারেষি চলে সেরকই হচ্ছিল। পুলিশে জানানো হয়েছে। তবে বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন, তাই এই মুহূর্তে বাসটিকে আটকাতে বারণ করেছি। কারণ সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি হবে। বাসের নম্বর ও চালকের নাম রাখা হয়েছে।”  তিনি আরও বলেন, “এক্ষেত্রে পুলিশ-প্রশাসনের কিছুই করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকাল চিংড়িহাটায় একজন নেশাগ্রস্ত অবস্থায় এতজনকে মারল। পুলিশ তো আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু তাঁরাও জখম।”

You might also like!