
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্তব্যরত আইপিএস অফিসারের উদ্দেশে 'খলিস্তানি' মন্তব্য। এমনই অভিযোগ ওঠে রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় ভবানীপুর থানায় FIR দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম গুরমিত সিং। ঠিকানায় ওই ব্যক্তি পদ্মপুকুর রোডের ইয়ুথ খালসা ক্লাবের নাম লিখেছেন।
কী হয়েছিল
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গত মঙ্গলবার সন্দেশখালিতে গিয়েছিল বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল। সেই সময় এক শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে 'খলিস্তানি' মন্তব্য করার অভিযোগ ওঠে। শুক্রবার প্রথম এই ঘটনায় FIR হল।
অভিযোগকারী কী বলছেন
অভিযোগকারী গুরমিত জানিয়েছেন, ওই ঘটনায় শুধু শিখ পুলিশ কর্তাকে অবমাননাই করা হয়নি, হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
গত মঙ্গলবার সন্দেশখালির একটি ভিডিয়ো পোস্ট করে খলিস্তানি মন্তব্যের নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
