kolkata

3 years ago

Kolkata Medical College : ‘নির্বাচনের’ দিন ঘোষণা হল কলকাতা মেডিকেল কলেজে

Kolkata Medical College Students union election 2022
Kolkata Medical College Students union election 2022

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১২ দিন ধরে অনশন চলছে কলকাতা মেডিকেল কলেজে,  ১২ দিনের মাথায় সোমবার অনশন প্রত্যাহার করেন তাঁরা। সেই সঙ্গে আন্দোলনকারী পড়ুয়ারা ঘোষণা করেন যে, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করবেন।  

বিশিষ্টদের নজরদারিতে আগামী ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার নিজেরাই নির্বাচন প্রক্রিয়া করতে চলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হল পড়ুয়াদের একাংশের তরফে। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন চলবে মেডিক্যাল কলেজে। ওই দিনই দুপুর সাড়ে ৩টের পর গণনা শুরু হবে।মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে বুধবার সকাল ১০টা পর্যন্ত। বুধবার দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বুধবার দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে

সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্রকে নির্বাচন প্রক্রিয়ায় নজরদারির জন্য অনুরোধ জানিয়েছিলেন পড়ুয়ারা। তাতে রাজি হন বিশিষ্টরা।যদিও এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)।

You might also like!