Breaking News

 

kolkata

3 years ago

Firhad Hakim: '‌চড় মেরে ভুল করেছে'‌, দত্তপুকুরের ঘটনা সমর্থন করলেন না কলকাতার মেয়র

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা, ১৪ জানুয়ারি : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে আসা দূতকে অভিযোগ জানাতে এসে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর কাছে সপাটে চড় খেতে হল স্থানীয় বাসিন্দা তথা বিজেপির মণ্ডল সভাপতিকে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকা এই ঘটনা ঘটেছে। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কারণ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তখন কাছাকাছিই ছিলেন। তখনই এমন ঘটনা ঘটে। আক্রান্ত ওই যুবকের নাম সাগর বিশ্বাস। তবে এই ঘটনাকে সমর্থন করেননি কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।


শনিবার দত্তপুকুরে দিদির দূত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের এক কর্মী উত্তেজিত হয়ে একজন স্থানীয় বাসিন্দাকে সপাটে চড় মারে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘‌এটা ভুল করেছে। যে করেছে ভুল করেছে। এখন দিদির দূতরা কোথাও গেলে যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটা যেন খেলা হয়ে গিয়েছে। এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হচ্ছে। দিদির দূত যাচ্ছে সর্বত্র। যাঁর কথা বলার দরকার তিনি বলবেন। যাঁর দরকার নেই, তিনি বলবেন না। পাল্টা তারা কর্মসূচি নিলে আমরা বাধা দিলে সেটা ভাল হবে। এটা গণতন্ত্রের জন্য সুস্থ নয়।’‌

You might also like!