Breaking News

 

kolkata

3 years ago

Kolkata Weather: পারদ চড়লেও শীতে কাঁপছে তিলোত্তমা, দুই বঙ্গের তাপমাত্রা আপাতত থাকবে নীচের দিকেই

Kolkata Weather
Kolkata Weather

 

কলকাতা, ৭ জানুয়ারি : উত্তুরে হাওয়ার সৌজন্যে জমজমাট শীতে কাঁপছে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। এবারের ঠান্ডা এমনিতেই রেকর্ড গড়েছে, এই পরিস্থিতিতে আরও দু'দিন রাজ্যে জাঁকিয়ে শীত থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দিনের তাপমাত্রা খানিক কমলেও আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই। তবে আগামী সপ্তাহে আবার ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, আগের দিনের তুলনায় শনিবার সামান্য চড়ল কলকাতার তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যবাসীকে আরও কয়েক দিন ঠান্ডায় কাঁপতে হবে। ঠান্ডার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী কুয়াশা থাকতে পারে।

You might also like!