Breaking News

 

kolkata

3 years ago

Kunal Ghosh : কুণালের বিদেশ যাত্রায় সদুজ সংকেত! আপত্তি নেই হাইকোর্টর

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ১০ জানুয়ারি  : তৃণমূল নেতা কুণাল ঘোষের বিদেশ যাত্রায় আপত্তি করল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কুণালকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

সারদা মামলায় জামিন পাওয়ার ৬ বছর পর বিদেশ যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। সারদা মামলায় তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি সিঙ্গাপুরে যেতে চেয়ে উচ্চ আদালতে আবেদন জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল। এবার তাতে আপত্তি করেনি আদালত।

কুণালের হয়ে মামলাটি লড়েন আইনজীবী অয়ন ভট্টাচার্য। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, মামলকারী সাংবাদিক। তিনি সিঙ্গাপুরের এক পলিটেকনিক কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে চান। এতে তাঁর অধিকার রয়েছে। সিবিআইকে কিছু দিনের জন্য কুণালের পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে বলেও জানায় ডিভিশন বেঞ্চ।

আগামী ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল। ৩১ জানুয়ারি তাঁর কর্মসূচি শেষ হওয়ার কথা। হাই কোর্টের নির্দেশ, বিদেশ থেকে ফিরে এসেই আবার পাসপোর্ট জমা দিয়ে দিতে হবে কুণালকে। তাঁকে ব্যক্তিগত ৫ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।


You might also like!