kolkata

2 years ago

Sujoy Krishna Bhadras Parole Extended : আদালতের নির্দেশে, কালীঘাটের কাকু’র সাময়িক স্বস্তি

Sujay Krishna Bhadra (File Picture)
Sujay Krishna Bhadra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘কালীঘাটের কাকু’র প্যারোলের মেয়াদ বৃদ্ধি করা হল। গত ২৭শে জুন প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায়  অভিযুক্ত জেলবন্দি ‘কালীঘাটের কাকু’র স্ত্রী বাণী ভদ্র। এই ঘটনার পর সুজয় বাবু জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। তবে স্ত্রীর শেষকৃত্য যোগ দেওয়ার জন্য ‘কাকু’কে প্যারলে মুক্তির ছাড়পত্র দিয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। তবে সব মিলিয়ে ক’দিন মুক্তি মঞ্জুর হবে সুজয়কৃষ্ণের তা আজ, শুক্রবার বিবেচনার কথা জানানো কথা ছিল। সেই মতো শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয় শর্ত সাপেক্ষে সুজয় বাবু ১৬ই জুলাই পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন। স্ত্রীর পৌরলৌকিক ক্রিয়ায় থাকতে পারবেন ‘কালবীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র।

আজ (শুক্রবার, ৩০ জুন ২০২৩) বেলা ৩টের পর থেকে ইডি তাঁর জন্য কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান রাখতে পারে। ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন অফিসার তাঁর বাড়িতে উপস্থিত থাকবেন ১৬ জুলাই পর্যন্ত। একটা রেজিস্টার মেন্টেন করতে হবে। তাঁর স্ত্রীর কাজের জন্য বাড়ির কাছাকাছি কোনও মন্দিরে যেতে চাইলে যেতে পারবেন। এক্ষেত্রে পরিবারের পাঁচজন সদস্য ‘কাকু’র সঙ্গে যেতে পারবেন।   

You might also like!