kolkata

3 years ago

HC Pradiction on Kaliaganj Case : দময়ন্তী-উপেন-পঙ্কজকে নিয়ে বিচারপতি মান্থা গড়লেন কালিয়াগঞ্জে ছাত্রী খুনের তদন্তে সিট

Kolkata HC(File Picture)  Order for Kaliaganj Case
Kolkata HC(File Picture) Order for Kaliaganj Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কালিয়াগঞ্জ কান্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।সম্প্রতি, ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে  উত্তাল হয়ে ওঠে  উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। পুলিশের তদন্তে উঠে আসে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী। ঘটনায়, উত্তাল হয় রাজ্য রাজনীতি। জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতার পরিবার। পুলিশ নৃশংসভাবে দেহ টেনে নিয়ে গিয়েছিল বলেও অভইযোগ ওঠে। যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। তার আগেই পুলিশের থেকে রিপোর্ট তলব করেছিল আদালত। 

আগামী দিনে এই ঘটনার তদন্তের জন্য বিচারপতি মান্থা তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই তিন জন হলেন কলকাতা পুলিশের স্পেশাল সিপি (১) দময়ন্তী সেন, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস এবং প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। তদন্তের প্রয়োজনে এসআইটি মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে পারবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

এদিন আদালত বলেছে, ময়নাতদন্তের সময় নিয়ে বিভ্রান্তি রয়েছে। পুলিশের রিপোর্ট ও হাসপাতালের বয়ানে কিশোরীর দেহের ময়নাতদন্তের সময় ভিন্ন রয়েছে বলে উল্লেখ করেছে আদালত। সেইসঙ্গে এদিন বিচারপতি মান্থা আরও বলেন, ওই কিশোরীর পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি। তারমধ্যে এই মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দলকে রিপোর্ট জমা দিতে হবে।

You might also like!