kolkata

3 years ago

Justice Rajasekhar Mantha: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দু’টি মামলার শুনানি থেকে সরলেন বিচারপতি রাজাশেখর মান্থা

Justice Rajashekhar Mantha (File Picture)
Justice Rajashekhar Mantha (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলার শুনানি থেকে সরে গেলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে করা মামলার  দ্রুত শুনানি হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে নালিশ করেছিল রাজ্য। কিন্তু শীর্ষ আদালত মামলায় কোনও হস্তক্ষেপ না করে হাই কোর্টকে দ্রুত শুনানির পরামর্শ দিয়েছিল। 

বিচারপতির বক্তব্য,  ‘‘দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের সময় নেই, আদালতে আরও ৫৩ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে মামলা পাঠানো হোক।’’

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে হাই কোর্টের অন্য বিচারপতির কাছে আর্জি জানিয়ে সুরাহা না-পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তার প্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, রাজ্য সরকারকে আগের নির্দেশে রদবদলের জন্য হাই কোর্টেই আবেদন জানাতে হবে।

You might also like!