Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Suvendu Adhikari : তপনে জন্মাষ্টমীর শোভাযাত্রায় শুভেন্দু

Subhendu Adhikari (File picture )
Subhendu Adhikari (File picture )

 

তপন, ৬ সেপ্টেম্বর  : দক্ষিণ দিনাজপুরের তপনে রাধাগোবিন্দ মন্দিরের জন্মাষ্টমীর শোভাযাত্রায় পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। বুধবার বেলা ১১টা নাগাদ তপনে পৌঁছোন তিনি। মতুয়া সম্প্রদায়ের বিশেষ বাজনা ও ঢাক বাজিয়ে এদিন তাঁকে স্বাগত জানান মন্দিরের মহারাজ প্রবোধ ধর।

উত্তরবঙ্গের মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রাধাগোবিন্দ মন্দির। রথযাত্রা ছাড়াও প্রতি বছর রাধাগোবিন্দ মন্দিরের তরফে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এ বছর শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে দু’দিন আগে থেকে রাজ্য ও তার বাইরের পুরোহিত এবং আচার্যদের দ্বারা ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন মন্দিরের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা উপলক্ষ্যে সকাল থেকে তপনের রাধাগোবিন্দ মন্দিরে দূরদূরান্তের ভক্তরা ভিড় করেন।

You might also like!