kolkata

2 years ago

Jadavpur University Dean Subinoy Chakraborty resigned:পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন সুবিনয় চক্রবর্তী

Jadavpur University Dean Subinoy Chakraborty resigned.
Jadavpur University Dean Subinoy Chakraborty resigned.

 

কলকাতা, ২০ আগস্ট  : পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন সুবিনয় চক্রবর্তী। ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সুবিনয়বাবু।

পড়ুয়া মৃত্যুর ঘটনার পর তদন্তে নেমে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ কমিটি জানায় র্যা গিংয়ের জেরেই মৃত্যু হয়েছে প্রথম বর্ষের পড়ুয়ার। পুলিশের পাশাপাশি আভ্যন্তরীণ তদন্ত কমিটিও করছিল তদন্ত। সেই তদন্ত চলাকালীন ডিনের এই সিদ্ধান্ত।

ইস্তফা দেওয়ার বিষয়ে সুবিনয় চক্রবর্তী জানিয়েছেন, এটি আভ্যন্তরীণ ব্যাপার। ব্যক্তিগত কিছু কারণে নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। প্রসঙ্গত, শনিবার রাত্রিবেলা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ হন গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ।


You might also like!