Breaking News
 
TMC : গোপন মধুচক্র ফাঁস! তৃণমূল কাউন্সিলরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০

 

kolkata

2 years ago

ISRO delegation coming to Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন ইসরো'র প্রতিনিধি দল

ISRO delegation is coming to Jadavpur University  (File Picture)
ISRO delegation is coming to Jadavpur University (File Picture)

 

কলকাতা, ৩০ আগস্ট : বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন ইসরো’র প্রতিনিধিরা। ঘুরে দেখবেন ক্যাম্পাস। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। উঠে এসেছে ব়্যাগিংয়ের অভিযোগ। ব়্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে ব়্যাগিং বন্ধ করার উপায় নিয়েও আলোচনা করেন তিনি। তার পরিপ্রেক্ষিতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরোর প্রতিনিধি দল।

জানা গিয়েছে, আগে বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে পরিদর্শনের জন্য ৩১ ও ১ তারিখের কথা জানিয়েছিল ইসরো। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, ৩১ আগস্ট প্রতিনিধি দল এলে কোনও সমস্যা নেই। তবে ১ সেপ্টেম্বর কিছু সমস্যা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখনও ইসরোর তরফে কোনও উত্তর মেলেনি। তবে, আগামিকাল প্রতিনিধি দল আসবে বলে জানা গিয়েছে।

You might also like!