Breaking News

 

kolkata

3 years ago

Kolkata News: টানা ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেস থেকে বেরিয়েই বিস্ফোরক চন্দন মণ্ডল

Nizam Palace
Nizam Palace

 

কলকাতা, ২১ জানুয়ারি : নিয়োগ দুর্নীতি মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারীর দুই সংস্থা ইডি, সিবিআই। এই পরিস্থিতিতেই আজ, শনিবার গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতাকে। পাশাপাশি এদিন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয় উত্তর ২৪ পরগনার বাগদার তৃণমূল নেতা চন্দন মণ্ডলকে। সেই মোতাবেক এদিন হাজিরাও দিয়েছিলেন তিনি।

নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি দাবি করেন, উপেন বিশ্বাস যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। টাকার বিনিময় চাকরি পাইয়ে দেওয়ার বিষয় তার কোনও সম্পর্ক নেই। অন্যদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, চন্দন মণ্ডলের কাছে ব্যাংক লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল। এদিন তিনি হাজিরা দিলেও সমস্ত তথ্য জানতে পারেনি আধিকারিকরা। তাই আগামী দিনে আবারও তাকে তলব করা হতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।

You might also like!