Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Calcutta High Court:'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস', হাইকোর্টে আগাম জামিন তমলুকের বিজেপি নেতার

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন তমলুকের বিজেপি নেতা দেবকুমার দাস। তদন্তে সহযোগিতা করতে হবে, এই শর্তে বৃহস্পতিবার বিচারপতি সুগত মজুমদারের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেছে।

স্থানীয় এক বিজেপি নেত্রীকে চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গত 19 মার্চ দেবকুমারের বিরুদ্ধে এফআইআর রুজু করে তমলুক থানার পুলিশ। কিন্তু, তার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা । পরে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিজেপি নেত্রীর অভিযোগ, দেবকমল দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। একাধিকবার তাঁরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলেন। তাঁকে বিজেপির বড় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন দেবকমল । দেবকমলের সঙ্গে তাঁর বউয়ের সম্পর্ক ভালো না বলে তাঁর সঙ্গে থাকার প্রতিশ্রুতিও নাকি দেওয়া হয়েছিল।

বিজেপি নেত্রীর অভিযোগ, ডায়মন্ড হারবারের যেখানে ভাড়া থাকতেন, সেখানে দেবকমল তাঁর সঙ্গে সহবাস করেন। এরপর গত 14 ফেব্রুয়ারি দেবকমল ও তাঁর কয়েকজন বন্ধু জোর করে ওই নেত্রীর ফোন কেড়ে নেন বলে অভিযোগ। ফোনে তাঁর ও দেবকমলের একসঙ্গে থাকা সব ছবি মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকী, তাঁকে নাকি মারধরও করা হয়েছে বলে অভিযোগ তোলেন ওই বিজেপি নেত্রী। এরপরই তমলুক থানায় গিয়ে দেবকমলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বিজেপি নেত্রী। ঘটনার পর পলাতক ছিলেন বিজেপি নেতা দেবকুমার দাস৷

পরবর্তী সময়ে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ৷ বিচারপতি সুগত মজুমদারের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ তদন্তে সহযোগিতার শর্তে জামিন মঞ্জুর করেছে ৷


You might also like!