kolkata

3 years ago

Howrah : জনবহুল এলাকায় গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি, আহত পথচারীরা

Accident at Howrah
Accident at Howrah

 

কলকাতা, ২ জানুয়ারি : জনবহুল এলাকায় গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল বিপত্তি। সোমবার হাওড়ার ডুমরজলা এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন পথচারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রত্যেকদিনের মতো ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় প্রাতঃভ্রমণকারীদের ভিড় ছিল। সেখানে তখন গাড়ি চালানো শিখছিলেন এক তরুণ। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাতটি মোটরবাইক, তিনটি সাইকেল ও একটি স্কুটারে ধাক্কা মারে সেই গাড়ি।

প্রাতঃভ্রমণকারীরা ঘাতক গাড়ি ও তাঁর চালককে ধরে ফেলে। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে আটক করে। স্থানীয়দের অভিযোগ, জনবহুল রাস্তায় প্রাতঃভ্রমণের সময় অনেকেই গাড়ি চালানো শেখেন। সেকারণে আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু, পুলিশ প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা নেই। পুলিশের দাবি, ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

You might also like!