kolkata

2 years ago

Kolkata High Court : কলকাতা হাইকোর্টে স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন প্রধান বিচারপতির

Independence day kolkata high court (File Picture)
Independence day kolkata high court (File Picture)

 

কলকাতা, ১৫ আগস্ট : কলকাতা হাইকোর্টে উদযাপিত হল ৭৭-তম স্বাধীনতা দিবস। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আন্দামান-নিকোবরে কলকাতা হাইকোর্টের আন্দামান সার্কিট বেঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি জানান, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি অ্যাকাডেমি ৫৩টি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম করেছে। কমার্শিয়াল কোর্ট ও জুভেনাইল জাস্টিস নিয়েও স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম নেওয়া হয়েছে বলে জানান তিনি। একাধিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭টি পকসো কোর্টের মধ্যে ৩টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। গত এক বছরে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি আরটিএসে খুব ভাল কাজ করেছে বলেও জানান প্রধান বিচারপতি।

You might also like!