kolkata

3 years ago

Increased parking fees: শনিবার থেকে কলকাতায় বর্ধিত হারে পার্কিং ফি চালু

Increased parking fees
Increased parking fees

 

কলকাতা, ৩১ মার্চ  : নতুন অর্থবর্ষ থেকে বর্ধিত হারে পার্কিং ফি চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন প্রতি একঘন্টা পিছু দু’চাকা গাড়ির জন্য দিতে হতো ৫ টাকা। যা ১ এপ্রিল থেকে হচ্ছে ১০ টাকা। চার চাকা গাড়ির জন্য এতদিন প্রতি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল তা থেকে হচ্ছে ২০ টাকা।

একইভাবে বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ২০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪০ টাকা। পুরসভা সূত্রে খবর, প্রথম দুঘণ্টা ফি একই থাকবে। তবে দু’চাকা গাড়ি পার্কিং লটে ৩ ঘণ্টা থাকলেই দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য ৬০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা। মোটরবাইক রাখার সময়সীমা ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা।

চারচাকা গাড়ির ক্ষেত্রে ২ ঘণ্টার জন্য ৪০, ৩ ঘণ্টার জন্য ৮০ এবং ৪ ঘণ্টার জন্য ১২০ ও ৫ ঘণ্টার জন্য ১৬০ টাকা গুনতে হবে। চারচাকা গাড়ির ক্ষেত্রেও ৫ ঘণ্টার বেশি সময় গাড়ি রাখলে ঘণ্টাপিছু দিতে হবে ১০০ টাকা। রাস্তায় অতিরিক্ত গাড়ি পার্কিং করে রাখলে যান চলাচলের জায়গা কমে যায়। শ্লথ হয়ে যায় যানবাহন চলাচল। যার ফলে বাড়ে দূষণের মাত্রা।

পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত সময় গাড়ি পার্কিং লটে রাখার প্রবণতা কমাতেই বেশিক্ষণ গাড়ি রাখলে অতিরিক্ত টাকা ধার্য করেছে পুরসভা। শহরের বিভিন্ন প্রান্তেই রাতে বাস পার্কিং করে রাখা হয়।


You might also like!