kolkata

3 years ago

WB SSC Scam : 'টাকা কার', প্রশ্নের জবাবে হেঁয়ালি উত্তর পার্থর

Partha Chatterjee Speak up on SSC Scam
Partha Chatterjee Speak up on SSC Scam

 

কলকাতা, ২৪ এপ্রিল  : ভাঙলেও মচকাবেন না। বার বার ‘টাকা কার’— গ্রেফতারের পর এই প্রশ্নের উত্তরের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট, স্পষ্ট উত্তর পাচ্ছেন না বলে অভিযোগ। কারাবন্দী অবস্থায় নানা সময় নানা সমস্যার কথা বলেছেন। কিন্তু সূত্রের খবর, দ্রুত বন্দীদশা ঘোছানোর আশায় প্রকৃত উত্তর দেননি।

এই টাকা কার? কোথা থেকে এল? আগেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। এই প্রসঙ্গে আগে পার্থ বলেছিলেন, ওই টাকা তাঁর নয়। তবে এর থেকে বেশি কিছু ভাঙেননি। তবে অর্পিতা দাবি করেছিলেন, তাঁর ফ্ল্যাট থেকে যে পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে,তার সবটাই পার্থের। অর্পিতা এ-ও দাবি করেছিলেন যে, বাড়িতে কত টাকা রাখা আছে তা তিনি জানতেন না। পার্থের কর্মীরা মাঝেমধ্যেই এসে টাকা রেখে দিতেন বলেও দাবি করেছিলেন। শুধু তাই-ই নয়, যেখানে টাকা রাখা হত, সেই ঘরে তাঁর কোনও প্রবেশাধিকার ছিল না বলেই দাবি করেছিলেন অর্পিতা।

সোমবারও তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হন পার্থবাবু। তবে, ইডি গোয়েন্দারা নন। প্রশ্ন করেন সাংবাদিকরা। সংক্ষিপ্ত জবাব দেন পার্থ। বলেন, “খুঁজে বার করুন“। তবে আর কিছু বলেননি তিনি। শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেফতার করা হয় পার্থকে। ওই সময়েই টালিগঞ্জে পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয় অর্পিতাকেও। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার করা হয়। পাওয়া যায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এক সঙ্গে এত নগদ টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

You might also like!