kolkata

3 years ago

Train Service disrupted at Howrah : হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত রেল চলাচল, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Train Service disrupted at Howrah
Train Service disrupted at Howrah

 

কলকাতা, ৩ এপ্রিল : রেললাইনের উপর খারাপ ইটবোঝাই গাড়ি। আর তার জেরে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ব্যাহত ট্রেন চলাচল। সোমবার সকালে একটি ইট বোঝাই ম্যাটাডোর ঘোড়াঘাটা ষ্টেশনের কাছে লেভেল ক্রসিং পার করছিল। ঠিক সেই ম্যাটাডোরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে রেললাইনের মাঝেই দাঁড়িয়ে পড়ে ইটবোঝাই গাড়ি। তার ফলে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ খবর পায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয়। ইট নামিয়ে গাড়িটিকে ঠেলে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে কিছুটা সময় পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় প্রায় প্রত্যেকটি ট্রেনই দেরিতে চলছে।


You might also like!